বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চলমান বিশেষ অভিযানে সন্ত্রাসী তৎপরতা, বিস্ফোরণ এবং অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে ৫ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এবং ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ২ জন এবং অন্যান্য মামলায় আরও ৩ জন রয়েছেন।
বিশেষ অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন, মো. শামীম (৪০), যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ড (উত্তর) শাখার সাধারণ সম্পাদক ও পবা নতুনপাড়ার মো. মোসলেম উদ্দিনের ছেলে, মো. মোসাদ্দেক হোসেন মিঠু (৩২), আওয়ামী লীগ কর্মী, মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। মো. আবিদ হাসান কাওসার (৩৫), মো. মানিক মিয়া (৪৫), মো. আব্দুল খালেক (৬৫), এ তিনজন শ্যামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।