, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ক্রাইসিস রেসপন্স টিম ও বোম ডিসপোজাল ইউনিট সদস্যদের অংশগ্রহণে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে আরএমপি’র পিওএম কনফারেন্স রুমে এর তত্ত্বাবধানে এ কোর্সের উদ্বোধন করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি-চলতি দায়িত্বে) মো. গাজিউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) রকিবুল হাসান ইবনে রহমান। সভায় ও ইউট ইউনিটের সদস্যরা অংশ নেন।