, , ।
লালপুর প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ‘আগস্ট ২৪’ স্মরণে নাটোরের লালপুরে বিজয় মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপুর নের্তৃত্বে বিজয় মিছিল শেষে গোপালপুর বাজার রিক্সা স্ট্যন্ডে পথসভা আনুষ্ঠিত হয়।
গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু। অন্যরে মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির উদ্দিন বাবু।