সর্বশেষ সংবাদ :

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: শিরোপা জয়ের আগেই ছিটকে যেতে হয়েছে দল দুটিকে। কোপা আমেরিকা ফেমিনিনার সেমিফাইনালে আর্জেন্টিনা হেরেছে কলম্বিয়ার কাছে আর উরুগুয়ে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনার কাছে।
নারী কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হলো আর্জেন্টিনা এবং উরুগুয়ে (ধৎমবহঃরহধ াং ঁৎঁমঁধু)। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলো। ইকুয়েডরের কুইটোয় নির্ধারিত সময় দুই দলের খেলা ছিল ২-২ গোলে সমতা। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জনকারী দল খুঁজে পেতে যেতে হলো টাইব্রেকার নামক লটারিতে। যেখানে উরুগুয়েকে (ঁৎঁমঁধু) ৫-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা (ধৎমবহঃরহধ)। উরুগুয়ে হলো চতুর্থ স্থান অর্জনকারী দল।
ম্যাচের নির্ধারিত সময়ে ২৪তম মিনিটে আলদানা কমেত্তির গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৩৫তম মিনিটে সেই গোল পরিশোধ করে দেয় উরুগুয়ের এসপেরাঞ্জা পিজারো। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে এসে জুলিয়ানা ভিয়েরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো উরুগুয়ে। তবে ৮৩তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো। ২-২ গোলে নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ভাগ্য গড়ার এই পর্বে এসে উরুগুয়ের স্টেফানি ল্যাকোস্তে শট মিস করেন। যেটা জিতিয়ে দেয় আর্জেন্টিনাকে, হারিয়ে দেয় উরুগুয়েকে। আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং কলম্বিয়া।
এলপিএল নভেম্বর-ডিসেম্বরে, বাড়ছে দল
স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ২৭ নভেম্বর শুরু হবে প্রতিযোগিতা। শেষ হবে ২৩ ডিসেম্বর। ষষ্ঠ আসরে বাড়ছে একটি ফ্রাঞ্চাইজি। ছয় দলের এই টুর্নামেন্ট হবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাতে।
জুলাই-আগস্ট স্লটের পরিবর্তে এ নিয়ে চতুর্থবার এলপিএলের প্রতিযোগিতা নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। শেষ বছর জুলাই-আগষ্টে বসেছিল এই প্রতিযোগিতা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ফেব্রুয়ারিতে এই আসরের জন্য নিজেদের প্রস্তুত করতে সময় প্রয়োজন। এজন্য এলপিএলের পর আর কোনো টুর্নামেন্ট আয়োজন করবে না শ্রীলঙ্কা ক্রিকেট।
টুর্নামেন্টে ডিরেক্টর সামান্থা ডোডানওয়েলা বলেছেন, ‘‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে টুর্নামেন্টটি সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে আমরা নভেম্বর-ডিসেম্বর স্লটটিকে বেছে নিয়েছি।’’ টুর্নামেন্টের প্রথম পাঁচ আসরে অংশ নিয়েছে কলম্বো, গলে, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা। এবারের আসরে আরেকটি দল যুক্ত করবে আয়োজকরা। তবে কাদেরকে নেবে সেই সিদ্ধান্ত এখনও জানায়নি। তবে দীর্ঘ সময়ে টুর্নামেন্টে টিকে থাকতে এমন প্রতিষ্ঠানকেই নেওয়ার ইচ্ছা আয়োজকদের।


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ | সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ