, , ।
স্টাফ রিপোর্টার: টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ সমন্বয় সভা বুধবার হোটেল মম ইন বগুড়ায় অনুষ্টিত হয়। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিএসসি ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিপ্লোমা, কারিগরি, ভোকেশনাল, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের হাজার হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে। অধ্যক্ষ সমন্বয় সভায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পাঠদান কৌশল উন্নয়ন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করণসহ ভাল ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও দিকনির্দেশনা দেয়া হয়।
দিনব্যাপী পরিচালিত এই সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) এবং বিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার। সভায় আরো বক্তব্য রাখেন টিএমএসএস বিভিন্ন বিভাগের পরিচালক, অধ্যক্ষবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ। সভায় সামগ্রিক তথ্য উপস্থাপনা করেন ডোমেইন প্রধান সাজ্জাদুল বারী সুমন । এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন সহ সাধারণ পরিষদের সদস্য, উপদেষ্টা, কর্মকর্তাবৃন্দ, টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশনঃ টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ সমন্বয় সভা বুধবার হোটেল মম ইন বগুড়ায় বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) এবং বিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার।