, , ।
স্টাফ রিপোর্টার: টানা কয়েকদিন বৃষ্টি। রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় জলাবন্ধতা তৈরি হয়েছে। এমন অবস্থায় রাজশাহীতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মশা নিধনে কোন পদক্ষেপ না নেয়ায় দীর্ঘদিন ধরে মশায় অতিষ্ট নগরবাসী।
নগরীর ড্রেন, নর্দমাগুলোও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ড্রেন-নর্দমাসহ ঝোপঁ-ঝাড়ে বাসা বেধেছে মশা। তার উপরে জমেছে বৃষ্টির পানি। দিন-রাত মশার কামড়ে যেন অতিষ্ঠ নগরবাসী। মশার বৃদ্ধি ও নিধনে কোন ব্যবস্থা না নেয়ার কারণেই ডেঙ্গু রোগিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন চিকিৎসকরা।
এমনিতেই রাজশাহী নগরীর অধিকাংশ ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা বা নোংরা পানিতে ভর্তি হয়ে আছে। এসব ড্রেনে বাসা বেধেছে মশা। তার উপরে টানা বর্ষণে বেড়েছে জলাবদ্ধাতা। এসব জায়গায় এডিস মশা বংশ বিস্তার করতে পারে।
রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার মিলন জানান, ‘তিনি মার্কেটিং জব করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। যেখানেই যাই সেখানেই মশার অত্যাচার। রাতে কয়েক ছাড়া থাকা সম্ভব হয় না।
কয়েক দাঁড়া এলাকার মুদির দোকানদার মুরাদ জানান, বৃষ্টিতে যেখান সেখানে যেভাবে জলাবদ্ধতা বেড়েছে তাতে মশার অত্যাচারে থাকায় দায়।
উপশহর এলাকার বাসিন্দা আজগর জানান, রাসিকের পক্ষ থেকে মশার ওষুধ করে ছিটিয়েছে তা মনে নেই। মশা যেন নগরবাসীর জন্য আতঙ্ক হয়ে গেছে। পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও স্থবির হয়ে আছে। ফলে মশার অত্যচার বেড়েছে।
মশাক নিধনের কার্যক্রম কবে থেকে শুরু হবে এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিষ্কার কোন মন্তব্য পাওয়া পাওয়া যায়নি।