সর্বশেষ সংবাদ :

মোহনপুরে বিভিন্ন শিক্ষকদের সাথে আবুল কালামের গণসংযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী কেশরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি পদপ্রার্থী হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
তিনি সোমবার মোহনপুর উপজেলার কেশরহাট কলেজ, ফুলশো উচ্চ বিদ্যালয়, কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শাঁকোয়া বাকশৈল কামিল মাদরাসার সকল শিক্ষকদের সাথে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক অধ্যাপক আব্দুল আওয়ালসহ স্থানীয় দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশিত: July 29, 2025 | সময়: 5:25 am | সুমন শেখ