নগরীতে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজপাড়া থানার আকলেসুর রহমান ওরফে আকি (৩৩), হাসিবুর আলী ওরফে হাসিব (৪৫), মানিক (৪৮) এবং কাশিয়াডাঙ্গা থানার শহিদুল ইসলাম (৪৪)।
ঘটনা সূত্রে জানা যায়, ২৭ জুলাই রাতে রাজপাড়া থানার এসআই তরিকুল ইসলাম ও তার টিম থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত দেড়টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।


প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ