, , ।
ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে বেলা সারে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, ওসি এস এম কামাল হোসাইন, ওই সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।