রাজশাহীর পবায় ধারালো অস্ত্রের কোপে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন তার ছোট ভাই গোলাম আজম (৩০)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আমিরুল ইসলাম ও আহত গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।’


প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫ | সময়: ৫:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ