সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারীকে বিএসটিআই’র জরিমানা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি’ উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত জান্নাত বেকারী এন্ড কনফেকশনারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা যায়।


প্রকাশিত: July 25, 2025 | সময়: 5:22 am | সুমন শেখ