সর্বশেষ সংবাদ :

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিক্ষনীয় গেম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যেগে বুধবার রাজশাহী সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের ৮০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিক্ষনীয় গেম অনুষ্ঠিত হয়। মুলত তীব্র গরমের সময় করণীয় এবং বর্জনীয় বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শিক্ষার্থীদের প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরন করা হয়।
পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারী ডা: মো: শামীম হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, রাজশাহী সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন রাজশাহী সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা শামীম আহ্সান এবং ১০ জন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক।


প্রকাশিত: July 24, 2025 | সময়: 5:27 am | সুমন শেখ