, , ।
স্টাফ রিপোর্টার: ইউসেপ বাংলাদেশের কর্মসূচীর সাথে মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সম্পৃক্তকরণে কারিগরি, বৃত্তিমূলক এবং প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান এবং প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে গুরুত্¦পূর্ণ আলোচনা করেন, ইউসেপ বাংলাদেশ, রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার, মোঃ শাহিনুল ইসলাম। ইউসেপের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউসেপ রাজশাহী রিজিওনের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট টিমের ইনচার্জ, খন্দকার ফরিদ আহমেদ।
অংশগ্রহণকারীগণ প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম। তিনি ইউসেপের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণে উদ্বুদ্ধকরণে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের হেড অব টিভিইটি মোঃ খানুজ্জামান সহ অত্র মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষক এবং ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।