সর্বশেষ সংবাদ :

ক্ষেতলালে ‘নিঃশব্দ’ বিনোদন কেন্দ্র উদ্বোধন করলেন ডিসি

ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশিগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিলের ঘাট ‘নিঃশব্দ’ বিনোদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় বিনোদন কেন্দ্র উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
উপজেলা প্রশাসনের অর্থায়নে তুলশিগঙ্গা নদী বিলের ঘাট সেতু সংলগ্ন প্রকৃতির মুক্ত বাতাস ও নদীর সৌন্দর্য উপভোগের জন্য প্ল্যাটফর্মসহ নদীর বুকে বহুমুখি বিনোদন ও সৌন্দর্য বর্ধনে সরকারী ভাবে রাইড স্থাপন করা হয়।
এসব স্থাপনা উদ্বোধন শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে এ সময় সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, জয়পুরহাট পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, ওসি কামাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, আর্কিটেকচার জয় রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা কর্মি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পড়ে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী তুলশিগঙ্গা নদীতে মৎস্য পোনা অব মুক্ত এবং নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বৃক্ষ রোপন করেন।


প্রকাশিত: July 22, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর