সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে প্রাণি স¤পদের জমি দখল মুক্ত করলেন এসি ল্যান্ড

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ‎‎জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা প্রাণী স¤পদ অধিদপ্তরের নিজস্ব ১০১ ’শতক স¤পত্তি দখলমুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। কোটি টাকার এ স¤পদ দীর্ঘদিন যাবত অন্যরা ভোগ দখল করে রেখেছিল। সোমবার সরেজমিনে সরকারি আমিন দ্বারা মাপযোগ করে স¤পত্তি উদ্ধার করেন এসি ল্যান্ড।
এ সময় উপজেলা প্রাণীস¤পদ কর্মকর্তা ডা. হাসান আলী, ভেটেরিনারী সার্জন ডা. ফয়সাল রাব্বী, মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম সহ এলাকার সুধীজনের উপস্থিত ছিলেন।
উপজেলার মোহাম্মদপুর ইউপির বিনধারা মৌজার ২৭৮ নং দাগের ১০১ ’শতক প্রাণি স¤পদের জমিটি বিগত ৩০-৩৫ বছর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ লীজ প্রদান করে আসছিল। লীজের টাকা পরিষদ কোষাগারে জমা হতো না।
উপজেলা প্রাণি স¤পদ কর্মকর্তা বেদখল জমিটি দখলমুক্ত করতে উদ্যোগ নেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সহকারী কমিশনারকে প্রাণি স¤পদের বেদখল স¤পত্তি উদ্ধারের নির্দেশ দেন।
সাবেক চেয়ারম্যান ও কলেজ শিক্ষক রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, স¤পত্তিটি যে উপজেলা প্রাণি স¤পদের না জানার কারনে পরিষদের মাধ্যমে লীজ দেওয়া হতো। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, প্রাণি স¤পদের স¤পত্তিটি বেদখল ছিল। ইউএনও মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনারের মাধ্যমে উদ্ধার হলো।


প্রকাশিত: July 22, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ

আরও খবর