সর্বশেষ সংবাদ :

লালপুরে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মৃতদেহ পাটক্ষেত থেকে উদ্ধার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশের পাট ক্ষেত থেকে সুইট (২১) নামের এক ছাত্র লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার বেলা ১-৩০ মিনিটের দিকে নিহতের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সুইট বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্র লীগের সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে সুইটের বাবার সাথে মুঠো ফোনে তার কথা হয়। তখন সে উপজেলার গোপালপুর বাজারে ছিলেন। সেই রাতে বাড়ি না ফেরায় সুইটকে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। একদিন পর সোমবার দুপুর ১ টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে তার একটি সেন্ডেল দেখতে পাওয়া যায়।
পশের পাট ক্ষেতে সুইটের বাবা তার লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুইটের গলায় আঘাতের চিহ্ণ রয়েছে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: July 22, 2025 | সময়: 4:11 am | সুমন শেখ

আরও খবর