সর্বশেষ সংবাদ :

প্রবাসী স্বামীকে তালাক দিয়ে স্বর্ণ ও টাকা নিয়ে উধাও স্ত্রী

আদমদীঘি প্রতিনিধি: নওগাঁয় স্বামীকে তালাক দিয়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ৩০ লাখ টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছেন চাঁদনী বানু নামের এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী স্বামী নুরুল ইসলাম। ঘটনাটি ঘটে নওগাঁর দোগাছী পাথরকুটা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ বছর আগে নওগাঁর দোগাছী (পাথরকুটা) গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে একই গ্রামের মোস্তাকিমের মেয়ে চাঁদনী বানুর বিয়ে হয়। সংসার জীবনে আবব্ধ হওয়ার পর তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। এরপর প্রবাসে থেকে স্বামী নুরুল ইসলাম জমি কেনার জন্য তার স্ত্রীকে টাকা পাঠালে ২০২৩ সালের ১৮ অক্টোবর ৫ শতক এবং ওই বছরের ১৬ এপ্রিল আরও ৩ শতক জমি ক্রয় করে নিজের নামে নামজারি করে নেয় স্ত্রী চাঁদনী বানু।
পরে তাকে জিজ্ঞেসা করলে তিনি বলেন দেশে আসলে জমি তার নামে রেজিস্ট্রি করে দিবে। দেশে আসার পর তাকে জমি রেজিস্ট্রার করে দিতে বললে আজ নয় কাল এইভাবে কালক্ষেপণ করতে থাকে। পরে স্বামী নুরুল ইসলাম লোকমারফতে জানতে পারেন তার স্ত্রী পরোকিয়া প্রেমে লিপ্ত হয়েছেন।
বিষয়টি জানার পর তার স্ত্রীকে বাঁধা প্রদান করেন এবং পুনরায় প্রবাসে যান স্বামী। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী চাঁদনী বানু আরও বেপরোয়া হয়ে উঠে। আস্তে আস্তে স্বামীর পাঠানো স্বর্ণালংকার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা, নগদ ৩০ লাখ টাকা, ৮শতক জমির দলিল এবং দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আত্মগোপনে চলে যান স্ত্রী। এরপর স্বামী দেশে ফিরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পায়।
ঘটনার পর থেকে ব্যাপক হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্বামী নুরুল ইসলাম। পরে আইনি সহায়তার জন্য ভুক্তভোগী নিজেই বাদী হয়ে স্ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, আমি বিদেশে থেকে তাকে টাকা পয়সা সহ অনেক কিছু দিয়েছি। পরোকিয়া প্রেমে লিপ্ত ছিল সে এজন্য তাকে একাধিকবার নিষেধ করেছি। কয়েকমাস আগে আমাকে তালাক নোটিশ পাঠিয়েছে দেশে আসার পর কাগজটি হাতে পেলাম। এরপর থেকে তার ফোন বন্ধ পাচ্ছি। স্ত্রীর পরিবারে যোগাযোগ করলে তারাই কিছু বলে না। নিরুপায় হয়ে থানা পুলিশের সাহায্য নিয়েছি। কিন্তু তারাও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।
অভিযুক্ত চাঁদনী বানুর সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করলে সংযোগ পাওয়া যায়নি।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


প্রকাশিত: July 20, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ

আরও খবর