সর্বশেষ সংবাদ :

বর্ণাঢ্য আয়োজনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মিলনমেলা

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দিনব্যাপী বিভাগের এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। এদিন সকাল ১০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার এবং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিন করে। এরপর ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। এসময় তিনি বলেন, দরিদ্র ঘরে জন্মনিয়েই অনেক কিছু করা সম্ভব। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জরুরি। পড়ালেখা অথবা খেলাধুলা যেখানেই হোক সফল হলেই দরিদ্রতাকে জয় করা সম্ভব। যার বাস্তব উদাহরণ তিনি। বাংলাদেশের দ্রুততম এই মানবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও প্রিন্টিং প্রেসের পরিচালক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খন্ডকালীন অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ, বিশেষ অতিথি র বক্তব্য রাখেন ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও রিইউনিয়নের আহ্বায়ক ড. মো. আজিবার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক তামান্না সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান জুয়েল রানা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল্লাহ সরকার প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: July 19, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ