বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মায়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে পড়ে দেহ দ্বিখন্ডিত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। মায়া বেগম নন্দনগাছি গ্রামের মৃত মনিরুল ইসলাম মনিরের স্ত্রী।
জানাগেছে, মায়া বেগম তার ছেলের সাথে আব্দুলপুরে জামাই বাড়ি বেড়াতে এসে পুনরায় বাড়ি ফেরার জন্য আব্দুলপুর রেল স্টেশনে আসেন। ট্রেনে ওঠার জন্য রেল লাইন পার হবার সময় তিনি রেললাইনে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।