, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী অলকার মোড় মাস্টার সেফ রেস্টুরেন্টে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতে ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন রাজশাহী সংবাদপত্র শ্রমিকদের দুঃখ দুর্দশার বিভিন্ন দিক তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে সংবাদপত্র শ্রমিকদের করোনা পরবর্তীতে পেপার পত্রিকা কমে অর্ধেকের নিচে নেমে আয় সীমিত হয়ে পড়েছে সংবাদপত্র শ্রমিকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা, চিকিৎসা ও বেকারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বর্তমানে লাগাতার বৃষ্টির কারণে সংবাদপত্র শ্রমিকরা পেপার পত্রিকা বিলিবন্টনে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে এইসব সম্পাদককে অবগত করে সংবাদপত্র শ্রমিকদের রেইনকোট দেয়ার জন্য লিখিত আবেদন করেন। একই সঙ্গে সংবাদপত্র শ্রমিকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ করে এখনো যারা বেকার রয়েছে তাদের চাকরির ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানান।
আমার দেশ পত্রিকার সম্পাদক সভাপতির কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। এবং ঢাকায় গিয়ে রাজশাহী সংবাদপত্র শ্রমিকদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। এই সময় রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।