সর্বশেষ সংবাদ :

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি মহিশালবাড়ি বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাইং পড়া স্বাধীন চত্তরের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর আনারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর প্রফেসর আব্দুল খালেক, উপজেলা আমির নোমায়ন মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ পৌর জামায়াতে সাধারণ সম্পাদক শওকাত হোসেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


প্রকাশিত: July 18, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ