গোমস্তাপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে আবিদ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রহনপুর পৌর এলাকার ধুলাউড়িতে জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ওই কৃষক রহনপুর ইউনিয়নের বংপুর মৃত নাদের আলীর ছেলে।
তার পরিবারের জানায়, সোমবার বিকেলে ধুলাউড়ি এলাকায় জমিতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।


প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫ | সময়: ৪:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ