বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলগেট এলাকায় ঢাকা-রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের বগি ফেলে চলে যায় ইঞ্জিন। চলন্ত ট্রেনের বগি ও ইঞ্জিনের সংযোগ স্থলে লাগানো কাপলার (কাপলিংক) খুলে গেলে সোমবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিনের কাপলিংক খুলে গেলে ইঞ্জিনটি যাত্রীবাহি বগি ফেলে প্রায় আধা কিলোমিটার দুরে চলে যায়। পরে চালক ইঞ্জিনটি পেছনে ফিরিয়ে এনে পুনরায় কাপলিংক লাগিয়ে সংযোগ স্থাপন করে রাজশাহী অভিমুখে ছেড়ে যায়। আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।