টাঙ্গাইলে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ী থেকে বাবার বাড়ীতে যাওয়ার পথে এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার সকালে ৩ জনের নামে সখীপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত রফিকুল গড় গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জানা গেছে, ওই গৃহবধূ ঘটনার দিন সন্ধ্যায় শ্বশুর বাড়ী থেকে বাবার বাড়ীতে যাওয়ার পথে ওই যুবকদের সাথে দেখা হয়। তারা ওই গৃহবধূকে বাড়ী পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনাটি গৃহবধূ তার পরিবারকে জানান এবং সোমবার সকালে ৩ জনের নামে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসাসীকে গ্রেপ্তার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ওই গৃহবধূকে ডাক্তারী পরিক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক বাকী আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহ রয়েছে।


প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর