, , ।
স্টাফ রিপোর্টার: সার্ভিস সেন্টার ফর এন্ডার্লি পিপল এর যাত্রা শুরু হয়েছে। শনিবার এ বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই সভার সভাপতিত্ব করেন প্রফেসর শুভ্রা রানি চন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইজি আবুল বাশার, প্রতিষ্ঠানের জন্য জমি দাতা রোটা লায়লা আখতার, এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রেতভাবে জড়িত ডা. শিখা বিশ্বাস। সঞ্চালক ছিলেন লুতফুর রহমান খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভিস সেন্টার ফর এন্ডার্লি পিপল’’র নেতৃবৃন্দ, এবং ইহার সদস্যবৃন্দ এবং সুধীজন।
সভায় বক্তরা বলেন, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সভায় যোগদান করেছেন এ জন্য আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরন করছি প্রায়ত ডা. পি. বি. বিশ্বাসকে, তিনি ও তার কিছু বন্ধু-বান্ধব প্রবীণগণের সেবার জন্য একটি সেবা কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এই উদ্দেশ্যে তাঁরা প্রায় ৩০ বছর পূর্বে সার্ভিস সেন্টার ফর এন্ডালি পিপল নামক একটি সংগঠন গঠন েেকরন। একটি প্রতিষ্ঠান গড়তে জমি প্রয়োজন। জমির জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিলে, এই মহিয়ষী নারী ১৯৯৭ সালে ০৭ বিঘা জমি দান করেন। ডা. পি. বি. বিশ্বাস এই জমিতে প্রাচীর দেন সেই সঙ্গে একটি পুকুর খনন করে উহার ঘাট বাধাই করেন। তিনি আন্তরিক ভাবে নানা সাহায্য সংস্থার নিকট সাহায্যের জন্য আবেদন করেন। এখনও কোন সহযোগিতা পাওয়া যায় নাই, তবে পাওয়া যাবে। ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গেল, জমি দাতা ও জনমনে নানা প্রশ্নের উদয় হতে লাগলো।
গত বছর আমি ডা. পি. বি. বিশ্বাসকে প্রস্তাব দিলাম, আমরা স্থানীয় দাতাদের সহযোগীতায় ছোট করে একটি প্রবীণগণের সেবার বেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি সম্মতি দেয়ায় স্থানীয় দাতাগনের সহযোগীতায় প্রায় ৩০০০ স্কয়ার ফিটের একটি ভবন নিমিত হয়েছে। যাঁরা সহযোগীতা করেছেন, তাঁদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরন করছি। এদের মধ্যে প্রধান দুজন দাতার নাম উল্লেখ না করলেই নয়, কেননা তাঁরা বর্তমানে গুরুতর অসুস্থ, ডা. আখতারুল আলম ও ডা. মোখলেসুর রহমান। তাঁরা প্রত্যেকেই পাঁচ লক্ষ টাকা দান করেছেন। তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। লায়ন্স ক্লাবের সদস্যগন বড় অঙ্কের সহযোগিতা করেছেন, সেই সঙ্গে আছে রোটারী ক্লাবের সদস্যগনের অনুদান।
নব নিতি ভবনে গত এপ্রিল মাস থেকে প্রবীণগণের অনাবাসিক সেবা, বিনোদন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরপর আবাসিক সেবাও চালু করতে হবে। কেননা সাহায্য সংস্থাগুলি আমদেরা কার্য্যক্রম দেখতে চায়। তারা বলে আপনারা শুরু করেন তারপর আমরা সহযোগিতা করব।
“ সার্ভিস সেন্টার ফর এন্ডার্লি পিপল” আপনাদেরই স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ভবনটি দোতালা করতে হবে। আনুমানিক খরচ হবে প্রায় ২৫ লাখ টাকা। আপনারা এবং আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবগনের নিকট হতেই এই তহবিল সংগ্রহ সম্ভব। এই অনুদান জাকাত হিসেবেও গন্য হবে। আপনাদের নিকট প্রতিষ্ঠানের পক্ষ আমার আকুল। আবেদন, আপনারা সকলেই সহযোগিতা করবেন।
পরিশেষে একটি ভাল খবর বলি, ১৯৯৭ সালে আমাদের এই সংগঠন সমাজ কল্যান অধিদপ্তরে নিবন্ধিত হয়, কিন্তু বিবিধ কারনে আমাদের অজান্তে ২০১১ সলে এই নিবন্ধন বাতিল হয়ে যায়। গত বছর বিষয়টি জানতে পেরে, নিবন্ধন পূর্নবহালের জন্য ডা. পি. বি. বিশ্বাস সমাজ কল্যান অধিদপরে আবেদন করেন। সমাজ কল্যান অধিদপ্তর আবেদন মঞ্জুর করেছে, এখন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
দুঃখ রইল ডা. পি. বি. বিশ্বাস তার স্বপ্ন বাস্তবানের যেটুকু অগ্রগতি হয়েছে তা তিনি দেখে যেতে পারলেন না। সৃস্টিকর্তর নিকট প্রার্থনা করি তিনি যেন তাকে প্যরাডাইসে রাখেন।