, , ।
স্টাফ রিপোর্টার: বগুড়া সদর দলিল সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোকসেদুল ইসলাম রোজী এবং সম্পাদক ফরহাদুর রহমান।
এ উপলক্ষে সদর দলিল লেখক শেড কার্যালয়ে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর সাব রেজিস্টার অনিমেষ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্টার সিরাজুল করিম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব এসএম আয়নাল হক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান।
সমিতির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ডাবলু, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আবুল কালাম, সদস্য আলী আজম, রতন চন্দ,্র মাহবুবুর রহমান, আব্দুল বারী টিপু।