সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আকাশ বাশফোর (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন কড়ইতলা রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। সে শহরের দরিনারিচা হরিজন কলোনীর রমেশ বাঁশফোরের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশ রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের সামনে পড়ে যান। খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি জানান।


প্রকাশিত: July 11, 2025 | সময়: 4:41 am | সুমন শেখ

আরও খবর