বাঘায় মাদক উদ্ধার ১৭ মামলার আসামীসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলায় অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবা ও গাঁজা সহ এবার পেশাদার দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নামে বিভিন্ন থানায় ১৭ টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা পৌর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটী এলাকার আব্দুল মজিদের ছেলে সুমন (৪০) ও জমশেদ আলীর ছেলে সনেট (৪১)।
এদের কাছ থেকে পুলিশ ১০০ পিচ ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা পেয়েছেন। এর মধ্যে থানার (সিডিএমএস) রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, অভিযুক্ত সনেটের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মাদক মামলা রয়েছে।
বাঘা থানা পুলিশ জানায়, থানায় কর্তব্যরত অফিসার ইনচার্জ একজন চৌকশ পুলিশ অফিসার। তিনি এ থানায় ছয়মাস পূর্বে যোগদানের পর থেকে ইতোমধ্যে পর-পর দুইবার জেলার মাসিক কল্যান সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে স্বীকৃতি পেয়েছেন। একই সাথে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার দেখিয়ে বাঘা থানা পর-পর তিনবার প্রথম স্থান অর্জন করেছে। ফলে অন্যান্য অফিসারদের মধ্যে কাজের গতি ফিরেছে। তারা প্রতিনিয়ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
বাঘা সীমান্ত এলাকার স্কুল শিক্ষক আনোয়ার হোসেন জানান, এ উপজেলায় দুটি বিজিবি ক্যাম্প থাকার পরও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে রাতের আঁধারে হরহামেশা দেশের অভ্যান্তরে ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইন সহ নানা রকম মাদক প্রবেশ করছে।
এদিক থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধে কাজ করে চলেছেন বাঘা থানা পুলিশ। তারা একের পর এক মাদক উদ্ধার সহ আসামী আটক করছেন। তাদের এই কর্ম তৎপরতা দেখে খুশি বাঘার সুমীল সমাজের নেতৃবৃন্দ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা সাধ্যমত দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছি। অপিরাধীদের গ্রেপ্তার করতে হবে এটা সরকারি নির্দেশ। তবে পর-পর দুইবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়া বিষয়ে তিনি সকল প্রাপ্তি বাঘা থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ধৃত দুই মাদক ব্যবসায়ীকে বুধবার ৯ জুলাই সকালে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: জুলাই ১০, ২০২৫ | সময়: ৩:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর