, , ।
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সময় দুপুর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল উত্তরবঙ্গের সড়ক পরিবহন ফেডারেশনের মহা-সচিব নিবার্চিত হওয়ায়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের হইতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে পরিবহন মালিক শ্রমিক সংশিষ্ট বিষয়ে নায্য ভূমিকা পালনে আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন গ্রুপের কর্মকর্তা, অফিসের সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম , সহ-সভাপতি সাইদুল আলম (মিঠু) ও আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহঃ সাধারণ সম্পাদক আশিকুল হাসান সুমন ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দীন খাঁন জনি, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক কামাল উদ্দীন, প্রচার সম্পাদক শাহ্জাহান আলী (সেন্টু) ও সদস্য ইমনসহ উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য আসলাম খন্দকার, আরো উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ।