বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মতলুব হোসেন ও ইসমাইল হোসেন, জয়পুরহাট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট সৈরাচার শেখ হাসিনার পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন কর্মসূচি নতুন দেশ গঠনের জন্য। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয় দেশের মাফিয়া, দুর্র্নীতিবাজ সিস্টেম এর পরিবর্তন করতে হবে। কিন্তু ১ বছরে এই সিস্টেমের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা এলাকা এলাকায় এখনও সন্ত্রাসী, চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র দেখি। আমরা এই পুরো সিস্টেমের পরিবর্তন দেখতে চাই।
বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পথসভার অংশ হিসেবে শনিবার বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা নাগরিক পার্টি এনসিপি’র আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা মাঠে নেমেছি গণঅভ্যুত্থানের অস¤পূর্ণ কাজ স¤পন্ন করতে। সেই ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে নতুন রাষ্ট্র, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের এই যাত্রা। আগামী ৩ আগস্টের ইশতেহারে নিশ্চিতভাবে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। জয়পুরহাটের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই সমস্যা সমাধানে কাজ করে যাবে।
এসম উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী সহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরোও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, এনসিপির জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, আবু রায়হান, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন হাদি, জহুরা বেগম সহ জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা।