জিয়াউর রহমানের স্মরণে চারঘাটে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া; প্রাধান অতিথি -আনোয়ার হোসেন উজ্জ্বল

মো. রাজন আলী, (ডিজিটাল):

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে চারঘাট উপজেলার সারদা ট্রাফিক মোড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) দুপুর ১২টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, সরদহ মহাবিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডা. ইউনুস, ছাত্রনেতা রাজিব, তিতাস-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

খাবার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আয়োজকরা জানান, “জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গনতন্ত্রের অন্যতম পুরোধা। তাঁর শাহাদাত দিবসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

সানশাইন/রাজন


প্রকাশিত: মে ৩০, ২০২৫ | সময়: ১২:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর