বাঘায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস

নুরুজ্জামান,বাঘা :

আজ সারাদেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫।সেই ধারাবাহিকতায় রাজশাহীর বাঘা উপজেলাতেও যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করা হয়েছে ।২৮ এপ্রিল সকালে বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে এই দিবসটি পালন করা হয়।এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।

 

সকাল ১১ টায় র্যালী শেষে নির্বাহী অফিসার শাম্মি আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা পুলিশের একজন উপ-পরিদর্শক, এনজিও প্রতিনিধি ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ- রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এ বছরও দেশের সকল জেলা ও উপজেলা এবং জাতীয় পর্যায়ে এ দিবসটি পালন করা হচ্ছে।

সানশাইন/রাজ


প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫ | সময়: ১:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর