বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি এবং উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সানশাইন/লিয়াকত আলী/রাজ