বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে। দুর্ঘটনার শিকার ব্যক্তি হলেন উপজেলা সইপাড়া গ্রামের ময়েজ শাহর ছেলে আব্দুল হান্নান শাহ (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সইপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় রাজশাহী হতে নওগাঁর দিকে বেপরোয়াগতিতে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক যার রেজিস্ট্রেশন নং রাজ: মেট্রো-ট-১১-০৫৭২ এসে ঘটনাস্থলে পথচারীকে ধাক্কা দিলে পথচারী গুরুতর জখম হন।
স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতকে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ড্রাম ট্রাকের ড্রাইভার ও ড্রাম টাকটি থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমার অফিসার সহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। দুর্ঘটনার গাড়ি আটক রয়েছে। মৃত ব্যক্তির স্বজনরা কোন অভিযোগ দেয়নি। লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।