সর্বশেষ সংবাদ :

দৈনিক সানশাইন’র অনলাইন কার্যক্রম পরিদর্শনে তথ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ

স্টাফ রিপোর্টার :

সারাদেশে প্রথম পর্যায়ে যে প্রিন্ট ও অনলাইন মিডিয়াগুলোকে সরকারীভাবে নিবন্ধনের আওতাভূক্ত করা হয় দৈনিক সানশাইন এর অনলাইন ভার্সন ছিলো তাদের মধ্যে অন্যতম। এটি রাজশাহী জেলা শহর থেকে পরিচালিত হয়ে থাকে। শুক্রবার বেলা ১২টায় তথ্য অধিদপ্তর ,রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস ও রাজশাহী জেলা তথ্য অফিসের কর্মকর্তাগন পরিদর্শন করেন দৈনিক সানশাইন এর অনলাইন বিভাগ।

পরিদর্শনকালে নেতৃত্ব দেন তথ্য অধিদপ্তরের  উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা।

মোবাইলে অনলাইন কার্যক্রম দেখছেন উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা – সানশাইন

 

শুক্রবার তার নেতৃত্বে বেলা ১২ টায় ১০ জন কর্মকর্তা ও সহকারীদের সমন্বয়ে  দৈনিক সানশাইন কার্যালয় পরিদর্শন করেন। যাদের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের চারজন এবং বাকিরা স্থানীয় দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ছিলেন। এ সময় প্রতিনিধি দলের কর্মকর্তাবৃন্দ নিবন্ধনের কাগজপত্র যাচাই ও নিয়মিত প্রতিবছর নির্ধারিত ফি দিয়ে অনুমোদন নেয়া হয়েছে কি না সেদিকে বিশেষ গুরুত্বারোপ করেন। উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা দৈনিক সানশাইন পত্রিকার অনলাইনের  জনবল ও অনলাইন কার্যক্রমের বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে কিনা তা দেখেন।  এসময় তিনি নিউজ পোর্টালও ভিজিট করে কোন ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে সেটি খতিয়ে দেখেন।

পরিদর্শন করছেন উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা – সানশাইন

 

পরিদর্শন শেষে উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা বলেন, তথ্য অধিদপ্তরের নির্দেশনায় আমরা অনলাইন নিউজ পোর্টালগুলো পরিদর্শন করছি। আমরা মূলত নিবন্ধনের কাগজপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি দেখতে এসেছি।  অফিস পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে মিডিয়া হাউস চালাতে যেসকল বিষয় গুলো থাকা প্রয়োজন সেগুলো সন্তোষজনক ভাবে রয়েছে। এসময় তিনি সানশাইনের কতৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

সানশাইনের অনলাইন বিভাগের রুম দেখছেন উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা – সানশাইন

 

তিনি বলেন, অফিসের যন্ত্রপাতি, লোকবল দেখলাম এবং যারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তাদের তালিকাও নিয়েছি। আমার কাছে মনে হয়েছে অনলাইন পোর্টাল চালাতে যেসব বিষয়গুলো থাকা প্রয়োজন সেগুলো সবই আছে।

 

পরিদর্শন শেষে দৈনিক সানশাইনের কর্তৃপক্ষের নিকট বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক উপদেশ দিচ্ছেন উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা – সানশাইন

 

এসময় প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, প্রধান তথ্য অফিসারের পিএস আমিনুল ইসলাম সোহাগ, ক্রয় কর্মকর্তা শাহ আলম সরকার, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সানশাইন এর সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক শাহ্জাদা মিলন, মহা-ব্যবস্থাপক নুরুল হক,বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত,মফস্বল সম্পাদক মঞ্জুরুল ইসলাম,সিনিয়র রিপোর্টার সরকার দুলাল মাহাবুব, কম্পিউটার ইনচার্জ

সুমন শেখ, ফটোগ্রাফার সামাদ খান,শাহীন শেখ, কম্পিউটার অপারেটর নয়ন,শুকুর, সার্কুলেশন ম্যানেজার লিটন সহ অন্যান্য স্টাফবৃন্দ।

সানশাইন/ শামি


প্রকাশিত: April 18, 2025 | সময়: 7:17 pm | Daily Sunshine