কাল শুরু হচ্ছে রাবির ভর্তি পরীক্ষা; প্রথমবারের মতো পরীক্ষা হবে বিভাগীয় শহরে

রাবি প্রতিনিধি:

বিজনেস স্টাডিজ  অনুষদভুক্ত ‘বি ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে  আগামীকাল (১২ এপ্রিল) শনিবার। বি ইউনিটে ৫৫৯ টি আসনের বিপরীতে ৪২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

 

এবছর প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও চারটি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর) বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা, ১৯ এপ্রিল  ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৬  এপ্রিল সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । বি ইউনিটের  ভর্তি পরীক্ষা সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে। তবে এ, সি ইউনিটের ভর্তি পরীক্ষা দুইটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ১১ থেকে বেলা ১২ টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৩:৩০ টা পর্যন্ত পরীক্ষা তবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে।

 

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি  ভুলের জন্য ০.২৫  নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল ভর্তি পরীক্ষার ৭ দিনের মধ্যে প্রকাশিত হবে। চলতি শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১ জুলাই, ২০২৫ শুরু হবে৷ এছাড়া ভর্তি প্রক্রিয়া আগামী ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সাংবাদ সম্মলেনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ থেকে দেখা যাবে।

সানশাইন/নাজমুল /শামি


প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫ | সময়: ১১:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর