, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিমকে দল থেকে কেন অব্যাহতি প্রদান কারা হবেনা , তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। দলীয় শৃঙখলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন স্বাক্ষরিত দলীয় প্যাডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ চিঠি রেজাউল করিমকে প্রদান করেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভামূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় এবং দলের শৃঙখলা ভঙ্গের কারণে আপনাকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ হতে কেন অব্যাহতি প্রদান করা হবে না , তাহার উপযুক্ত জবাব ৪৮ ঘন্টার মধ্যে থানা বিএনপির নিকট লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু।
এ বিষয়ে জানতে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমকে মোবাইল করা হলে তিনি তাঁর ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রেজাউল করিমের নিকটতম এক রাজনৈতিক নেতা বলেন, আমাদের দলের মধ্যে পদ নিয়ে লবিং-গ্রুপিং থাকা-সহ সম্প্রতি জামাত-বিএনপি দ্বন্দ্বের জের ধরে এই নোটিশ প্রদান করা হয়েছে।
সানশাইন/নুরুজ্জামান/রাজ