বাঘার আড়ানীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নুরুজ্জামান, বাঘা:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল এবং পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে । রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে আড়ানী পৌর যুবদল এই অনুষ্ঠানের আয়োজন করেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার(২২ মার্চ) বাদ আসর থেকে আড়ানী পৌর বাজার রাস্তার পাশে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে পথচারিদের মাঝে ইফতার বিতরণ করেন আড়ানী পৌর ও জেলা যুবদলের নেতৃবৃন্দ। তাদের কাছ থেকে ইফতারী পেয়ে খুশিতে আবেগ-আপ্লুত হন সাধারণ মানুষ ও পথচারিগণ। পরে মাগরিব সমগত সময়ে আড়ানী পৌর বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মো: মাসুদুর রহমান স্বজল, যুগ্ম আহ্বায়ক মিলন প্রামানিক, জেলা কমিটির সদস্য ফারুক রায়হান, আসাদুজ্জামান(রাজা) ও জয়নাল আবেদিন।

 

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক আহসান মাহমুদ আজমল, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: তানভীর ফয়সাল তুর্য্য সরকার,যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সোগাগ হোসেন, জাহিদ হাসান, তহিবুল ইফতেখা আহাম্মেদ জিমু,জাহাঙ্গীর হোসেন, মাসুদ পারভোজ, জেম্স, বেলাল হোসেন, রেজাউল করিম, জনি হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।

সানশাইন/রাজ


প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ | সময়: ৯:১৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর