মহাদেবপুরে মেহেদী হাসান মিঠু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লিয়াকত আলী বাবলু:

মহাদেবপুরে মেহেদী হাসান মিঠু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জিয়ার উদ্দীন সরদার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, বিশিষ্ট ধারাভাষ্যকার মনিরুজ্জামান মুনির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সভাপতি প্রকৌশলী আরাফাত হোসেন শামিম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সিরাজুল ইসলাম ও মো. ইউনুছ আলী।

 

উত্তরগ্রাম জুনিয়র ফুটবল একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে উত্তরগ্রাম ব্লাড সার্কেল। উদ্বোধনী ম্যাচে মহাদেবপুর ফিউচার ফুটবল একাডেমি এবং হাসাইগাড়ী ফুটবল একাদশ অংশ নেয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine