বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোঃ রাজন আহমেদ (ডিজিটাল):
আজ ৯ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে চকলেট ডে। ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিনটি চকলেট উপহার দিয়ে সম্পর্কের মাধুর্য বাড়ানোর এক বিশেষ দিন। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এই দিনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে চকলেট বিক্রির ধুম লেগেছে। দোকান, শপিং মল ও ক্যাফেগুলোতে বিশেষ অফারও দেওয়া হচ্ছে। প্রিয়জনকে খুশি করতে অনেকেই ক্রয় করছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ও হাতের তৈরি চকলেটের আকর্ষণীয় বক্স। এই সবই প্রিয় মানুষটাকে উপহার দিয়ে খুশি করার জন্যই।
চকলেট ডে উপলক্ষে তরুণ- তরুণীরা বলেছেন, “ভালোবাসার মানুষকে খুশি করতে চকলেটের চেয়ে মিষ্টি কিছু হতে পারে না!”
বিশেষজ্ঞরা বলছেন, চকলেট শুধু ভালোবাসার প্রতীক নয়, এটি মন ভালো করার অন্যতম মাধ্যমও। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সেরোটোনিন মানসিক চাপ কমাতে সাহায্য করে।
ভালোবাসার সপ্তাহের পরবর্তী দিনগুলো:
*১০ ফেব্রুয়ারি: টেডি ডে
*১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে
*১২ ফেব্রুয়ারি: হাগ ডে
*১৩ ফেব্রুয়ারি: কিস ডে
*১৪ ফেব্রুয়ারি: ভালোবাসা দিবস
প্রিয়জনের হাতে চকলেট তুলে দিয়ে ভালোবাসার মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়ার আজই উপযুক্ত সময়!