সর্বশেষ সংবাদ :

রাজশাহী মোহনপুরে নিমগাছের ডাল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সানশাইন ডেস্ক: রাজশাহীর মোহনপুরে নিম গাছের ডালের সঙ্গে রশিতে ঝুলে এক যুবক মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

 

আজ বুধবার (১৬ অক্টোবর) ভোর ৪টা থেকে ৫টার দিকে এঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোনারুল ইসলাম (২৭)। তিনি আমরাইল গ্রামের তমির উদ্দিনের ছেলে।

 

 

জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন স্থানীয়রা।

 

 

এ ঘটনায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরুতহাল রিপোর্টের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: October 16, 2024 | সময়: 6:13 pm | Daily Sunshine