সর্বশেষ সংবাদ :

নতুন আইন প্রণয়নের পর ইসি গঠনের পক্ষে রয়েছে সরকার -ব/স্ত্র উপদেষ্টা

সানশাইন ডেস্ক: সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর নির্বাচন কমিশন (ইসি) গঠনের পক্ষে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার; এমনটাই জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

 

 

আজ শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি।

 

 

সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের অনিয়মের বিচার করার চূড়ান্ত ক্ষমতা ইসির থাকা উচিত। ভোটের সময় মন্ত্রণালয়কে ইসির আওতায় রাখা দরকার। এ সময় সব দলের সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের কথাও বলেন তিনি। এবং অন্তত ৩ বছর একটি রাজনৈতিক দলের সদস্য না থাকলে তাকে মনোনয়ন দেয়া যথেষ্ঠ উচিত হবে না। এই নিয়মটি করা গেলে মনোনয়ন বাণিজ্য বন্ধ ও তৃনমূল থেকে প্রার্থীরা ওঠে আসবে।


প্রকাশিত: October 12, 2024 | সময়: 5:34 pm | Daily Sunshine