অবৈধ সম্পদের তালিকায় এক হাজার জন সন্দেহ-ভাজন; সম্পদের তথ্য খুঁজছে দুদক

সানশাইন ডেস্ক: সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও প্রভাবশালী ব্যক্তি-সহ অন্তত এক হাজার জনের সম্পদের তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন-দুদক। যাদের রিরুদ্ধে আ.লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ সম্পদ মালিক হয়েছে। এতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই তালিকায় দিন দিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম।

 

 

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে মাত্র দেড় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধানে কাজ করছে দুদক। সংস্থাটি প্রাথমিক প্রমাণ পেয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে এই অর্থ হাতিয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমেরী কামাল, মেয়ে নাফিসা কামাল এবং সাবেক ৩ সংসদ সদস্য নিজাম হাজারী, বেনজীর আহমেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী।

 

 

আ.লীগ সরকারের পতনের পর বের হতে থাকে সে সময়কার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও প্রভাবশালী ব্যক্তি এবং তাদের সংশ্লষ্টিদের নানা দুর্নীতির কথা। যাদের ব্যাপারে ১ মাস আগে থেকে অনুসন্ধান শুরু করে দুদক। এ কাজে গঠন করা হয় ২৪টির বেশি অনুসন্ধান টিম।

 

 

অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে সঠিক তথ্য নেয়ার প্রতি জোর দিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শেখ হাসিনা সরকারের আলোচিত-সমালোচিত এসব ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্টদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে বিএফআইইউসহ বিভিন্ন দপ্তরে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪ | সময়: ১১:০৮ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর