সর্বশেষ সংবাদ :

দেশে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে -৫৯

সানশাইন ডেস্ক: চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে, যা গত শুক্রবার (৩০ আগস্ট) মৃতের সংখ্যা ছিল ৫৪ জন। এছাড়াও নিখোঁজ রয়েছেন ১ জন।

 

আজ শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য বিবরণী সূত্রে এ সকল তথ্য দেন।

 


এতে বলা হয়েছে, এখনও দেশের বন্যা আক্রান্ত জেলা ১১টি। এ গুলো হলো, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। আর চট্টগ্রাম, হবিগঞ্জ সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

 


প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যায় মৃতদের মধ্যে ফেনীতে ২৩, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৯, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। আর মৌলভীবাজারে ১ জন নিখোঁজ রয়েছেন।

 

 

এই বন্যায় ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ সকল আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আর বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন। এই ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবায় ১১ জেলার ৫১৯টি মেডিকেল টিম কাজ করছে।


প্রকাশিত: August 31, 2024 | সময়: 4:53 pm | Daily Sunshine

আরও খবর