, , ।
সানশাইন ডেস্ক: দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা জানান অর্ন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রাত ১২ টার পর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলেও জানানো হয়।