, , ।
সানশাইন ডেস্ক: কালো টাকা সাদা করার বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে সভা শেষে এই তথ্য জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যা করা দরকার সেই সকল কাজ করা হবে। তাছাড়া বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি।