সর্বশেষ সংবাদ :

কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী আ/জ, চলছে নানা কর্মসূচি

সানশাইন ডেস্ক: আজ মুঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যু বার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

 

আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর! বল বীর- চির উন্নত মম শির, বলে নিজের বলিষ্ঠ বয়ান দেওয়া কবি, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ ও মানবতার প্রেমে আগুয়ান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৩৮৩ বঙ্গাব্দের (১৯৭৬ খ্রিস্টাব্দ) ১২ ভাদ্রে তিনি চলে গিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে।

 

সেইদিন জীবন-প্রদীপ নিভে গেলেও এই কবি বাঙালির প্রতিদিনের দ্রোহে উপস্থিত। মৃত্যু বার্ষিকীতে কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা জানাবেন দেশের মানুষ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম দুখু মিয়া। পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

 

 

স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। তিনি রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন এবং ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি উপহার দেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে কবিকে সম্মানসূচক ডি–লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে ২১ ফেব্রুয়ারি কবিকে একুশে পদকে ভূষিত করা হয়।

 

 

কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতোই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। কবির প্রয়ান দিবসে বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। কবি নজরুল ইনস্টিটিউট দিনটি পালনে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে। বাংলা একাডেমিতে করা হয়েছে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।


প্রকাশিত: August 27, 2024 | সময়: 12:03 pm | Daily Sunshine