আজ এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

 

 

ধারণা করা হচ্ছে, বন্যাদুর্গত এলাকায় কিভাবে কী করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহুর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে এ সকল বিষয়ে আলোচনা হতে পারে।

 

 

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, যেসব ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।

 

হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪ | সময়: ১:০৬ অপরাহ্ণ | Daily Sunshine