সর্বশেষ সংবাদ :

আবু সাঈদ হত্যা ঘটনায় শেখ হাসিনা-সহ ৪০ জনের বিরুদ্ধে মা/ম/লা

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

আজ রোববার (১৮ আগস্ট) সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবু সাঈদের বড় ভাই।

 

 

রংপুরে কোটা আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

 

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 18, 2024 | সময়: 12:55 pm | Daily Sunshine

আরও খবর