বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সহিংসতায় দেশের সব রুটেই বন্ধ ছিল রেল যোগা-যোগ। অবশেষে রেল চলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর টিকিট বিক্রয় শুরু হবে আজ (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে।
গত রোববার (১১ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে মালবাহী ট্রেন, আগামীকাল (১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে।
তবে সাময়িকভাবে বন্ধ থাকছে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল।
প্রসঙ্গ, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, তিনদিন পর আবারও তা বন্ধ করছে রেল কর্তৃপক্ষ।